ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: আট দিনের রিমান্ড শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আাদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে ১৯ নভেম্বর রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর আট দিনের রিমান্ড দেয় আদালত।
এদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পল্টন থানার দুই মামলায় ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই মামলার একটিতে পাঁচ দিন ও আরেকটিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে ১৮ নভেম্বর দুপুরে প্রেসক্লাব থেকে যাওয়ার পথে ছাত্রদলের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed