ফুল আর চন্দন দিয়ে বরণ করা হলো মানসীকে
বৈশাখী নিউজ ডেস্ক: গতকাল রোববার ভারতে ফিরেছেন মিস ওয়ার্ল্ড ২০১৭’ মানসী চিল্লার। মুকুট জয়ের এক সপ্তাহ পর দেশের মাটিতে পা রাখলেন এই বিশ্বসুন্দরী।
মানসীকে অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকেই মুম্বাই বিমানবন্দরে জড়ো হয় হাজারো মানুষ। প্লেন থেকে নামার পর তাকে বিমানবন্দরে ফুল আর চন্দন দিয়ে বরণ করা হয়।
‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট পরেই মানসী বিমানবন্দরে নামেন। দেশে ফেরার পর টুইটারে দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।
টুইটারে মানসী লিখেছেন, ‘বাড়ি ফেরার আনন্দই আলাদা।’
ভারতের হরিয়ানার মেয়ে মানসী ১৭ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট ফিরিয়ে এনেছেন। মানসীর বয়স ২১ বছর।
হৃদ্রোগে আক্রান্ত মানুষদের নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা মানসীর। কার্ডিয়াক সার্জন হওয়ার জন্য অনেক আগেই মনস্থির করে রেখেছেন তিনি।
গত ১৮ নভেম্বর বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পর ইনস্টাগ্রামে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মানসী। নিজের দেশকে গর্বিত করতে পেরে তিনি খুবই আনন্দিত। আর একটি নতুন যাত্রা শুরু করছেন বলে উচ্ছ্বসিত তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed