Main Menu

ডা. মিলন দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

তার রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চার হয় এবং ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। নিশ্চিত হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ।

সেই থেকে প্রতিবছর শহীদ ডা. মিলন সংসদ ২৭ নভেম্বর শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ।

দিবসটি পালনে ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে বিএমএ’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আজ বিকাল ৩টায় যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

Share





Related News

Comments are Closed