বলিউডে পা রাখতে প্রস্তুত মানুসী চিল্লার?
বৈশাখী নিউজ ডেস্ক: সদ্যই মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে, দীর্ঘ সতেরো বছরের খরা কাটিয়ে ফের ভারতকে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার শিরোনামে এনে দিয়েছেন মানুসী চিল্লার। বিশ্বজয়ের পর আজ রোববার ভারতে পা রাখলেন ২০ বছর বয়সী এই তরুণী। এদিকে, এরমধ্যেই তিনি যে বলিউডে পা রাখার জন্য প্রস্তুত, সেটাও বোঝা গেল তার সাম্প্রতিক এক স্টেজ পারফর্ম্যান্স দেখে। রইল সেই স্টেজ পারফর্ম্যান্সের ঝলক।
হরিয়ানার এই তরুণী বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন লারা দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন, দিয়া মির্জার মতো ব্যক্তিত্বরা। এ ছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু তারকা-মহাতারকারাও।
এই মুহূর্তে বিপিএস মেডিকেল কলেজ ফর ওম্যানে এমবিবিএসে পড়ছেন মানুসী। তবে আগামী দিনে তার ক্যারিয়ার ট্র্যাক কোন পথে এগোয়ে সেদিকে চোখ রয়েছে সকলের। যেহেতু আগামী বছরটা প্রায় পুরোটাই তার এই খেতাব জয়ের সঙ্গে করা বেশ অনেকগুলো প্রতিশ্রুতি পূরণে কেটে যাবে, তাই বোঝা যাচ্ছে না তার পড়ালেখা নিয়ে তিনি এই মুহূর্তে কী ভাবছেন।
তবে মানুসীর অন্য পূর্বসূরীরা বলিউডে যথেষ্ট ভাল ছাপ রেখেছেন তাদের প্রতিভার জোরে। আগামী দিনে সদ্য বিশ্বসুন্দরী খেতাবজয়ী মানুসী কী করেন, সে নিয়েই ভাবনা রয়েছে সকলের।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দীপিকা পাড়ুকোন অভিনীত রামলীলার একটি গানের সঙ্গে যথেষ্ট ভালভাবে পারফর্ম করতে দেখা গেল মানুসীকে, কারণ তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিক্যাল নৃত্যশিল্পীও। সেই পারফর্ম্যান্সেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন মানুসী। সেই অনুষ্ঠানের ঝলক দেখে বলা যেতেই পারে, বলিউডেও ছাপ ফেলবেন এই তরুণী।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed