বিয়ানীবাজারে প্রকাশ্যে যুবক খুন, আটক ১
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের মোকাম মসজিদের সামনে পান খেতে গেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। ঘটনার পর পৌরশহরের দক্ষিণ বাজার অবরোধ করেছেন সাধারণ মানুষ। খুনিকে গ্রেফতার ও শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ মানুষ প্রতিবাদ জানান। এ সময় উত্তাল মানুষকে নিয়ন্ত্রণ করতে পুলিশ অবস্থান নিয়েছেন।
আজ শনিবাার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (২৬)। সে সুপাতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র এবং ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের ভাই।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ একজনকে আটক করেছে। আটক সায়েল পৌরসভার ফতেহপুর এলাকার সবজি ব্যবসায়ী পঙ্খির ছেলে।
জানা যায়- আনোয়ার হোসেন পান খাওয়ার জন্য মোকাম মসজিদের সামনের একটি পান দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো। এ সময় হঠাৎ করে এক তরুণ এসে কোন কিছু না বলে তার বুক বরাবর ছুরি চালায়। একটি কুপ দিয়ে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। আনোয়ার মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার (ওসি তদন্ত) জাহিদুল হক বলেন, একজনকে আটক করা হয়েছে। পুলিশের কয়েকটি দল পৌরশহর ও আশপাশ এলাকায় অভিযান চালাচ্ছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed