Main Menu

ওসমানীনগরে সড়ক দুঘটনায় পথচারী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হযেছেন আরো ৫জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনে সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১২-৮৭৫০) ও একটি সিএনজি অটোরিকশা এবং শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাস (সিলেট ছ-১১-৩১০৭) এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত পথচারী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভুদর পুর গ্রামের মৃত জিতেন্দ্র গুনের পুত্র অরুন গুন (৫২) ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার মারা যান।
তাজপুর ফায়ার সার্ভিসম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed