Main Menu

পাঁচবিবির তুলশীগঙ্গা নদী পূনঃ খননের উদ্বোধন

সোঃ অালী হাসান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বর্তমান কৃষি বান্ধব সরকার দেশ ও জাতীর কৃষি অর্থনীতির উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছে। দেশের মানুষ ইতোমধ্যে এর সূফলও পেতে শুরু করেছেন। এ কারনে
আগামীতে আবারো তারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চান।
শুক্রবার বিকেলে উপজেলার কলন্দপুর তুলশীগঙ্গা নদীর পূনঃ খনন কাজের উদ্বোধন কালে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
পরে জয়পুরহাট বরেন্দ্র কর্তৃপক্ষের আয়োজনে কলন্দপুর বেইলী ব্রীজ সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তৃতা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল আলম, বরেন্দ্র কর্তৃপক্ষের সহকারী প্রকোশলী আল মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, স্থানীয় একটি এনজিও’র কর্মকর্তা রফিকুল ইসলাম শাহিন প্রমূখ।
বরেন্দ্র কর্তৃপক্ষের সহকারী প্রকোৗশলী আল মামুনুর রশিদ জানান, ৩০ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার এই নদীর খনন কাজ আগামী ২ মাসের মধ্যে সমাপ্ত হলে কৃষি কাজে সেচ সুবিধা ছাড়াও বিলুপ্ত প্রায় দেশীয় মাছ চাষ হবে। এ ছাড়া নদী তীরে যে বনাঞ্চল সৃষ্টি করা হবে তা থেকে পরিবেশ উন্নয়নের পাশাপাশি এ থেকে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবেন।

Share





Related News

Comments are Closed