চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন আলী আহমদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারী পরবর্তী দীর্ঘ সময় ঢাকায় অবস্থানের পর চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। বুধবার চিকিৎসকের সর্বশেষ পর্যবেক্ষন শেষে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর দুইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বর্তমানে তিনি সিলেট নগরীর তাঁর নিজস্ব বাসভবনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে তাঁর চিকিৎসা চলাকালীন সময়ে পাশে দাঁড়ানো এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল সহ খোঁজ খবর নেয়ায় দলীয় নেতাকর্মী, সিলেটবাসীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জননেতা আলী আহমদ। তিনি বলেন- সকলের ভালবাসা ও দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে সবার কাছে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা আমাকে আবেগাপ্লুত করেছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ববোধও। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও সব সময় পাশে থাকবো। ইনশাআল্লাহ।
উল্লেখ্য- স¤প্রতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: জাহাঙ্গীর কবিরের তত্তাবধানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারী সম্পন্ন হয়। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ৯ নভেম্বর চিকিৎসকের পরামর্শে আলী আহমদ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকার উত্তরায় এক আত্মীয়ের বাসায় বিশ্রামে থাকেন। ২২ নভেম্বর বুধবার চিকিৎসকের পরবর্তী পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার সিলেট ফিরেছেন তিনি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed