Main Menu

‘সঠিকমাত্রা ও সময়কালের জন্য এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিরিক্ত, অপর্যাপ্ত এবং অযৌক্তিক এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জাবাণুর উদ্ভব হচ্ছে। এটার একমাত্র কারণ অজ্ঞতা। এছাড়া এর কারণে চিকিৎসার ব্যয় বৃদ্ধিসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাসহ নিয়মিত হাত পরিস্কার রাখতে হবে। সত্যিকার প্রয়োজনে সঠিকমাত্রা ও সময়কালের জন্য এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। পাশাপাশি ডাক্তারসহ শিক্ষার্থীদেরকে এন্টিবায়োটিকের ব্যবহার যথাযথভাবে জানতে হবে। এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলা সম্ভব।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ-এর উদ্যোগে বিশ^ এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল করীমের সভাপতিত্বে বৃহস্পতিবার মেডিকেল কলেজের লেকচার গ্যালারী-২ এ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্যাডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এ মতিন, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও হাসপাতালের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. ইসমাঈল পাটোয়ারী, মাইক্রোবায়োলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেন, অব্স এন্ড গাইনোকোলজি বিভাগের প্রফেসর ডা. রাশিদা আক্তার এবং সভায় বিশ^ এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আবু নাঈম চৌধুরী।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের লেকচার ডা. তাজকিয়া সুলতানা বক্সের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. ফজলুর রহীম কায়সার, প্রফেসর ডা. আব্দুস সালাম, প্রফেসর ডা. আব্দুল আজিজ।
সভায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমাম মাওলানা জামাল উদ্দিন। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা বিশে^ বিশ^ এন্টিবায়োটিক সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সভার আয়োজন করা হয়।

Share





Related News

Comments are Closed