Main Menu

কমলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারে দাদন ব্যবসায়ীদের মানসিক চাপে এক স্বর্ণ ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে।
জানা যায়, পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের নিত্যানন্দ জুয়েলার্স এর সত্ত¡াধিকারী নিত্যানন্দ বনিক (৬৫) নিজ দোকানগৃহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেন।
পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু নিত্যানন্দ তাঁর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর অনেক ঋণ রয়েছে, পাশাপাশি দীর্ঘ ১৪ বছর ধরে একটি ছেলেকে খোঁজে পাচ্ছেন না। এই মানসিক চাপে হয়তো আত্মহত্যা করতে পারেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম জানান, গলায় দড়ি লাগানো অবস্থায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যানন্দ বনিক (৬৫) কে পাওয়া যায়। লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed