Main Menu

বড়লেখায় জামায়াতের সভাপতি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াত নেতা কামালের বিরুদ্ধে জিআর-১৪৪/১৬ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, জামায়াত নেতাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed