Main Menu

সিলেটে শিক্ষক ফোরাম ও বিএমজিটিএ’র যৌথ সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম ও বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর উদ্যোগে এক যৌথ মতবিনিময় সভা ১৭ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় নগরীর সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সিলেট জেলা সভাপতি আব্দুল আহাদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় গণসংযোগ সম্পাদক আলী নূর হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ফোরামের সিলেট জেলা সভাপতি মোঃ জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সবুজ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টুকেরবাজার রশিদিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ মুয়ীনুল ইসলাম, ফোরামের জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাজু সরকার, জেলা সহ সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন, আব্দুল বাছিত, এসোসিয়েশনের জেলা সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য রজত কান্তি দাস। আরো বক্তব্য রাখেন ফোরাম নেতা ফারুক আহমদ, মোঃ আব্দুস সামাদ, মোঃ আহমদ হোসেন, কামরুল আনাম চৌধুরী, মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, এসোসিয়েশনের নেতা এম.এ মালেক, মোঃ জাফর আলী, মোজাম্মেল মিয়াজী, সাইফুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোঃ হারুনুর রশীদ, মোঃ আবু সাঈদ, শান্তনু দাশ, শাহজাহান কবির আকন্দ, এম.এ বাবুল, মোঃ আলী, মিজানুর রহমান, মোঃ আরিফুল হক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগের সকল শিক্ষক সংগঠনকে নিয়ে একটি বিভাগীয় সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা আতাউর রহমানকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
আগামী ২৪ নভেম্বর শুক্রবার সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রত্যেক জেলার দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed