অধ্যক্ষের চাকুরির মেয়াদ বৃদ্ধির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের নয়া খুররম খলাস্থ শাহ্ খুররম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের বিধি মোতাবেক চাকুরির মেয়াদ বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় শাহ্ খুররম ডিগ্রি কলেজ‘র প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহ্ খুররম ডিগ্রি কলেজের ডিগ্রি ফাইনাল পরীক্ষার্থী এসকে শাহীনের সভাপতিত্বে ও ডিগ্রি পরীক্ষার্থী রুবেল আহমদ ও কামরান আহমদের যৌথ পরিচালনায় মানবন্ধনে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন আহমদ, জুয়েল আহমদ, রুহুল আমিন, তারেক আহমদ, সাদিক আহমদ, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, মিলন মাহবুব , আজাদ আহমদ সামি, তায়েফ আহমদ, আসকার আহমদ, আবুবক্কর সিদ্দিক, হাসান আহমদ, রবিউল রবি, সালমান আহমদ, তারেক আহমদ, নাহিদ আহমদ, রাসেল আহমদ, অনিক, জলক পাল, বিজিত পাল, হেলাল, মাছুম আহমদ, রুহেল আহমদ, জুনাব আলী, ফয়জুল ইসলাম, শাহিন আহমদ, দিপংকার রায়, অপু দেবনাথ, মিলন আহমদ, লাহিন আহমদ, আব্বাস আলী, শাহ আলাম, সজীব আহমদ, সালাম আহমদ, ফয়জুল, মানিক হোসেন, আলামিন, সুজাত আলী, সিরাজ আহমদ, সালমান, রাজু আহমদ, রাজন আহমদ, বিলাল আহমদ, ফরহাদ চৌঃ, রুবেল আহমদ, সুমন পাল, রজব আলী, আব্দুল গাফ্ফার, নাহিদ হুসেন, জাকারিয়া, সুহেল আহমদ, হাবিবুর রহমান, আতিক হাসান, বশির আহমদ, হাফিজুর রহমান, সারিয়ার মাছুদ ও তুর্জ দত্ত প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৯৯৩ সালে অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাত্র ৫ জন ছাত্র নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে কলেজে প্রায় ২০০০/২৫০০ ছাত্রছাত্রী রয়েছে। কলেজের বিধি মোতাবেক সিরাজুল ইসলাম স্যারকে আরও দু’বছর সুযোগ দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed