হযরত শাহপরাণ (রহ.) ওরস শুরু ২৪ নভেম্বর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহপরাণ (রহ.) এর বাৎসরিক ওরস আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী ওরসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় খতমে কোরআন, বাদ আসর দোয়া ও রাতে জিকির আজকার এবং মিলাদ মাহফিল। পরদিন ২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ২৬ নভেম্বর ভোররাত ৪ টায় ফাতেহা পাঠ এবং বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হবে। একই দিন বাদ আছর শরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম সম্পন্ন হবে।
ওরস সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মাজারের মতোয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ। এক বিবৃতিতে তিনি ওরসে শান্তি শৃঙ্খলা, অনৈতিক সকল কার্যকলাপ ও মাইক ব্যাবহার করা থেকে বিরত থাকার জন্য ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।
Related News
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। এ জন্য অংশRead More
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More



Comments are Closed