Main Menu

গোয়াইনঘাটে রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৫ নভেম্বর সন্ধ্যায় ৭ টার দিকে গোয়াইনঘাট উপজেলার লাফ নাইট বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী রিভলবার ও ১টি মোটারসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার পুন্ন নগরের মৃত আব্দুল্লাহর ছেলে মো. সামসুদ্দীন (৩০) ও একই থানার জাতুগ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মো. জালাল উদ্দিন (৩০)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পিিরচালক এ তথ্য নিশ্চিত করে জানান- তারা বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে ও এই অস্ত্র ভাড়াও দিয়ে থাকে।

উদ্ধারকৃত বিদেশী রিভলবার এবং গ্রেফতারকৃত আসামীদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছেও বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed