Main Menu

বিশ্বনাথে আ.লীগ নেতা বিমল চন্দ্র দাস আর নেই

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, পূর্ব শ্বাসরাম আবক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আবক্রপুর পূর্ব শ্বাসরাম কমিনিটি ক্লিনিকের প্রতিষ্টাতা, সাবেক ইউপি সদস্য, প্রবীণ মুরব্বী, শালিস ব্যক্তিত্ব বিমল চন্দ্র দাস সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed