কক্সবাজারে হোটেল ও মিষ্টির দোকানকে ১১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পর্যটন শহর কক্সবাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমান আদালত ১০ লাখ টাকা ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।
১২ নভেম্বর রোববার র্যাবের ভ্রাম্যমান আদালত শহরের অভিজাত খাবার হোটেল পৌষী থেকে ৪ লাখ, ঝাউবন থেকে ১ লাখ, নিরিবিলি অর্কিড থেকে ৭৫ হাজার, আলগণি থেকে ৫০ হাজার টাকা, হোটেল বিরাম থেকে ১ লাখ টাকা, অভিজাত মিষ্টির দোকান পাল’র দোকান থেকে ৭৫ হাজার টাকা ও চৌরঙ্গী থেকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭ কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে এসব খাবার হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসব খাবারের দোকানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা হয়। দোকান থেকে জরিমানা আদায়ের পর এসব দোকানকে কঠোর সাবধান ও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিডিআর ক্যাম্প সংলগ্ন আইসক্রিম ফ্যাক্টরীতে ৫০ হাজার টাকা ও বাস টার্মিনাল নিউ ঢাকা ফুড বেকারি থেকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভবিষ্যতের জন্য ওই সব দোকানগুলোকে কঠোরভাবে সাবধান করে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed