Main Menu

মোগলাবাজারে চলন্ত ট্রেন থেকে খুলে গেল বগি!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্ত:নগর পারাবত ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

রোববার বিকেল তিনটায় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনের হোস পাইপ খুলে বগি থেকে ইঞ্জিন খুলে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে।

সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন জানান, মোগলাবাজার স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিনের সাথে বগিকে যুক্ত রাখা হুইস পাইপ খুলে যায়। এতে বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ায় ট্রেনটি সাথে সাথে থেমে যায়। কিছুক্ষণ পর ওই পাইপ আবার যুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, আচমকা ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ট্রেনের ভেতর ছুটোছুটি শুরু করেন বলে জানান ওই ট্রেনের একাধিক যাত্রী।

 

Share





Related News

Comments are Closed