পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার : শিক্ষক ও পিয়নকে জরিমানা
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে জেএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকার পরও ফোনে কথা বলে প্রশ্ন পত্রের বিষয়ে বাহিরে তথ্য আদান প্রদান করার দায়ে এক শিক্ষক ও এক পিয়নকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ওই দুইজনকে জরিমানা করেন। এসময় পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষক মো. জামাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও পিয়ন রজনীকান্ত দে’কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস জানান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সেখানে দায়িত্বরত একজন শিক্ষক ও পিয়নকে প্রশ্ন পত্রের বিষয়ে বাহিরে তথ্য আদান প্রদান করার অভিযোগ উঠে। তাৎক্ষনিক ভাবে থানার ওসি’র সহায়তায় বিষয়টির সত্যতা পেয়ে তাদেরকে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed