Main Menu

বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জে যান চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই-দনপুর সড়কের মদনপুরের একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় দিরাই ও শাল্লা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মালবাহী ট্রাক দিরাই যাওয়ার সময় বেইলি ব্রিজটির পাটাতন ভেঙে আটকা পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় শতাধিক যানবাহন সড়কের দু’পাশে আটকা পড়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সড়ক বিভাগের প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ব্রিজের পাঠাতন ভেঙে আটকে পড়া ট্রাকটির মালামাল আনলোডের কাজ চলছে। তবে ব্রিজটি মেরামত করতে একটু সময় লাগবে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর একইভাবে একই সড়কের দরগাপুর ব্রিজ ভেঙে একটি ট্রাক ব্রিজের নীচে পড়ে যায়। পরে ৭দিন পর ব্রিজটি মেরামত করে ফের গাড়ি চলাচল শুরু হয়।

 

Share





Related News

Comments are Closed