জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে দুটি ঘর উচ্ছেদ
গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ের সোনাটিলায় বনবিভাগের জায়গায় নির্মিত দুটি ঘর উচ্ছেদ করেছে টাস্কফোর্স । এছাড়া, বনবিভাগের জায়গায় পাথর ডাম্বিং এর জন্য নির্মিত দুটি রাস্তাও বন্ধ করে দিয়েছে টাস্কফোর্স।
বুধবার দুপুরে গোয়াইঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন কুমার দাশ, জৈন্তাপুর থানার ওসি খান মো. মইনুল জাকির, বনবিভাগের সারি রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ, বিট অফিসার আব্দুল খালিকসহ পুলিশ ফোর্সের সদস্যরা।
রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ জানান-দুটি বসতঘর উচ্ছেদের পাশাপাশি ১৫টি পাকা পিলার বসিয়ে সেখানে বনবিভাগের জায়গায় পাথর ডাম্বিং এর জন্য নির্মিত দুটি রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed