নর্থ সাউথের শিক্ষক সিজার নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার বিকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ রয়েছেন। ওই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে সিজারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪৭১) করেছেন। এখনও পর্যন্ত আমরা তার অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাসা থেকে বেরিয়ে সিজার তার কর্মস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যান। নিয়মিত কাজ শেষ করে বিকালে তিনি বের হয়ে যান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।’
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed