সিলেটে মার্কেট ও কলোনীতে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাউরা পয়েন্টে ইউনুছ মিয়া মার্কেটের ১০টি দোকান ও কলোনীর ৭টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা, মূল্যবান মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। মার্কেটে সোহাগ মিয়ার একটি পার্টস এর দোকান, রাসেল মিয়ার মোবাইল ও কম্পিউটারের ২টি দোকান, আব্দুল মান্নানের পান শুপারীর দোকান, শামীম মিয়ার ৩টি গোদাম, দিলোয়ার হোসেনের হোটেলের গোদাম এবং অন্য ২টি দোকানসহ মোট ১০টি দোকান পুড়েছে এবং একই মার্কেটের বিপরীত দিকে বসবাসরত কলোনীর ৭টি ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌছার আগেই এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরিভাবে নিভেছে কি না তা পরিক্ষা করে দেখে।
একই এলাকার বাসিন্দা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান বেলাল, স্থানীয় ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ সরকার, সমাজসেবী মহব্বত আলী ও জাবেদ আহমদ জানান, এই অগ্নিকান্ডের ঘটনাটি রাতে হলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বৃদ্ধি পেতো। আগুনের লেলিহান শিখা পুরো এলাকাতে ছড়িয়ে পড়তো এবং ঘুমন্ত বৃদ্ধ-শিশুসহ কলোনীতে বসবাসরত মানুষও হয়তো মারা যেতো, এলাকাবাসীর সহযোগিতায় আলাহতালার মেহরবানীতে এলাকাবাসী বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed