কানাইঘাটে মাটিচাপায় ৬ জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লহ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলাটিলা এলাকায় নদী তীরে পাথর উত্তোলনকালে মাটিচাপায় ছয়জনের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ, আরডিসি কাজি আরিফুর রহমান।
সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ পরিচালক দেবজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনার জন্য আসলে দায়ী কারা। এই বিষয়টি সুস্পষ্ট করতে তদন্ত কমিটি করা হয়েছে। একই সাথে তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ১৫ হাজার ও আহত একজনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে প্রধান করে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- এডিশনাল এসপি নুরুল আফসার ও আমিনুল ইসলাম। এই কমিটিতেও আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লহ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলাটিলা এলাকায় নদী তীরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫জন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তো। তারা স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল উপলক্ষে বসা মেলায় কেনাকাটার খরচ যোগাতে পাথর উত্তোলন করতে সেখানে গিয়েছিল।
নিহতরা হচ্ছে- ইউনিয়নের কান্দলা বাংলাটিলা কোনাগ্রামের মুছব্বির আলীর পুত্র স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া কৌমি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী মারুফ আহমদ (১১), একই গ্রামের আলমাছ উদ্দিনের পুত্র কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ আহমদ (১৩), তার সহোদর স্থানীয় মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমদ (১৩), ইউনুস আলীর পুত্র জাকির আহমদ (১৮), আনোয়ার হোসেনের পুত্র হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাদির আহমদ (১৪) ও একই গ্রামের আব্দুল বারির পুত্র সুন্দর আলী (৩৮)। এ ঘটনায় প্রাণে বেঁচে যায় একই গ্রামের নূর উদ্দিনের পুত্র মাহফুজ আলম (১২)। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed