Main Menu

আগামী বছর সরকারি ছুটি ২২ দিন

বৈশাখী নিউজ ডেস্ক : আগামী বছর সরকারি ছুটি ২২ দিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটি অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, মোট ছুটির মধ্যে ১৪দিন সাধারণ ছুটি। এর মধ্যে ৪ দিনই শুক্র ও শনিবার পড়েছে। নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। এর মধ্যে ৩ দিনই শুক্র ও শনিবার।

মন্ত্রিসভা বৈঠকে পটুয়াখালীর পায়রাবন্দে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোরিনকো) মতো যৌথ উদ্যোগে কোম্পানি গঠনের লক্ষে এ সংক্রান্ত চুক্তি এবং সংবিধির খসড়া অনুমোদন দেয়া হয়। এছাড়া ওয়েজ আর্নার বোর্ড-২০১৭ এর খসড়া অনুমোদন দেয়া হয়।

Share





Related News

Comments are Closed