সিসিকের ৩টি গাড়ি গায়েব, ৪০দিনেও উদ্ধার নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় থেকে ৩টি অব্যবহৃত গাড়ি গায়েব হওয়ার ৪০ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানায় জিডি হওয়ার ৯ দিন পর গত বৃহস্পতিবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরীর মৌখিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হককে আহবায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলমকে। সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী প্রকৌশলী (পানি) আলী আকবর। কমিটিকে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়ছে।
মেয়র আরিফুল হক চৌধুরী তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় (পীর হাবিবুর রহমান পাঠাগার) এর দক্ষিণ-পশ্চিম কোণে রাখা অব্যবহৃত একটি পিকআপ, একটি মিনি ট্রাক এবং একটি অ্যাম্বুলেন্স গত ২৬ সেপ্টেম্বর গায়েব হয়ে যায়।
এ ঘটনার ২৭ দিন পর গত ২৪ অক্টোবর কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (নং-১৯৪৯) করেন করপোরেশনের পরিবহন শাখার উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জাবেরুল ইসলাম। এ ঘটনায় নগর ভবনের ভেতরে বাইরে তোলপাড় চলছে। গাড়ি চুরির ঘটনার পর প্রায় ৪০ দিন অতিবাহিত হলেও এখনও চোরদের খুঁজে বের করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed