ছাতকে নিখোঁজের ৮দিন পর যুবকের লাশ উদ্ধার
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিখোঁজের ৮দিন পর নদী থেকে যুবকের উদ্ধারকৃত লাশ ময়নাতদন্ত শেষে সোমবার দাফন করা হয়েছে। রোববার বিকেলে জাউয়া কলেজের পাশে বোকা নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের রশিক আলীর পুত্র রহমত আলী (২০) গত ৮দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অবশেষে বোকা নদী থেকে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেবনাথ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। সোমবার লাশ যানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed