ফেইসবুকে ২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট
বৈশাখী নিউজ ডেস্ক : ফেইসবুক প্লাটফর্মে ২৭ কোটি ভুয়া বা নকল অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছে সামাজিক যোগযোগমাধ্যম জায়ান্টটি।
৪ নভেম্বর শনিবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়, ভুয়া এবং নকল অ্যাকাউন্টের যে সংখ্যা ফেইসবুক আগে ধারণা করেছিল বাস্তবে তার চেয়ে আরও কয়েক কোটি বেশি এমন অ্যাকাউন্ট রয়েছে। চলতি সপ্তাহেই তৃতীয় প্রান্তিকের হিসাব প্রকাশ করেছে ফেইসবুক।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে তাদের ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে দুই থেকে তিন শতাংশ অ্যাকাউন্ট ভুয়া এবং অবাঞ্চনীয়। জুলাই মাসে তারা যে ধারণা করেছিল তার চেয়ে এক শতাংশ বেশি।”
প্রতিষ্ঠানটি আরও জানায়, আরও ১০ শতাংশ অ্যাকাউন্ট আসল গ্রাহকের নকল অ্যাকাউন্ট, আগের প্রান্তিকের ধারণার চেয়ে ছয় শতাংশ বেশি।
সব মিলিয়ে প্রায় ১৩ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া বা নকল। সেই হিসাবে ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে প্রায় ২৭ কোটি অ্যাকাউন্ট ‘অবৈধ’।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, যে ডেটাগুলো ব্যবহার করা হয়েছে তাতে উন্নতির কারণে ভুয়া অ্যাকাউন্ট শণাক্তকরণ সহজ হয়েছে। হঠাৎ করে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে এমন কিছু নয়।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed