Main Menu

সিলেটে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার টুকেরবাজারের তিরপুর গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয়।

অসুস্থরা হলেন- তিরপুর গ্রামের জামাল উদ্দিন (৭০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), ফখর উদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম (৪০), জামাল উদ্দিনের মেয়ে নাসিমা আক্তার (২২), ছেলে কামরান (২৪) ও হোসেন আহমদ (৮)।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়িতে আসা এক ফেরিওয়ালার কাছ থেকে ৫০ টাকার পটকা মাছ কিনে ওই পরিবার। বিকেল ৩টার দিকে পটকা মাছ দিয়ে ভাত খান পরিবারের সবাই। বিকেল ৫টার দিকে পরিবারের ৬ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি। পুলিশ হাসপাতালে পরিদর্শনে গিয়েছে।

Share





Related News

Comments are Closed