কলেজছাত্র হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে কলেজছাত্র আলমগীর হোসেন হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল (৩৫), একই গ্রামের মিন্নত আলী দেওয়ান ওরফে মিনানের ছেলে আল আমিন (৩৭) এবং কফিল শেখের ছেলে জাকির (৩৭)।
নিহত আলমগীর নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল চরপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি কালীগঞ্জের তুমুলিয়া গ্রামে নানাবাড়িতে বসবাস করে স্থানীয় শ্রমিক কলেজে ডিগ্রি শ্রেণীতে লেখাপড়া করত।
গাজীপুর আদালতের এপিপি মো. আতাউর রহমান জানান, আলমগীর নানাবাড়ির পাশের বাড়ির সিরাজুলের ছেলেকে প্রাইভেট পড়াত।
বিষয়টি স্থানীয় কিছু বখাটে সহ্য করতে পারত না এবং তারা কয়েকবার আলমগীরকে হুমকিও দেয়।
আলমগীর সিরাজুলের বাড়িতে থাকাবস্থায় গত ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা ওই বাড়িতে গিয়ে আলমগীরের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ছোরা, ছেনি ও রড দিয়ে কুপিয়ে এবং মারধর করে চলে যায়।
পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় কালীগঞ্জ হাসপাতালেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুল বারেক বাদী হয়ে ওই তিনজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed