বিপিএল’র টিকিট সংগ্রহে গিয়ে মাথা ফেটে হাসপাতালে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের টিকেট কিনতে গিয়ে এক যুবকের মাথা ফেটেছে। আহত এই যুবকের নাম সুমন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের টিকেট বুথের লাইনে দাঁড়ানো অবস্থায় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়- সিলেট জেলা স্টেডিয়ামে চারটি বুথের মাধ্যমে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। দুপুর সাড়ে ১২টার দিকে টিকেট শেষ হয়ে গেলে লাইনে থাকা টিকেট প্রত্যাশীরা গোলমাল শুরু করেন। এসময় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। এসময় টিকেট প্রত্যাশীরা দৌড়ে সড়ে যেতে চাইলে ধাক্কাধাক্কিতে মাটিতে পরে যান সুমন। এতে তার মাথা ফেটে যায়। এসময় পুলিশের লাঠিচার্জে সরতে গিয়ে অনেকেই সুমনের উপর দিয়ে চলে যান।
পরে তার সাথে থাকা লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed