সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৬ জনের জানাজা সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে আসার পথে সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধদীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৫ ব্যবসায়ী ও গাড়ি চালকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আলী। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজারগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্টো চ- ১৬-০২৫২) সাথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে নিহত হন বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার কসমেটিক্স ব্যবসায়ী ও মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা খায়রুল বাশার খান (৩৪), কাপড় ব্যবসায়ী ও মাথিউরা ইউনিয়নের মাথিউরা পূর্বপাড়ের বাসিন্দা রেজাউল করিম (৩২), কাপড় ব্যবসায়ী ও পৌর এলাকার শ্রীধরা গ্রামের বাসিন্দা জুবের আহমদ (৩২), মরটিন কয়েল’র ডিলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিন ইকবাল (৩১), পৌর এলাকার কসবা গ্রামের বাবুল হোসেন (৩০) ও খাসা গ্রামের গাড়িচালক বাবুল আহমদ (৩১)।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More




Comments are Closed