বুর্জ খলিফার কিছু অজানা তথ্য
বৈশাখী নিউজ ডেস্ক: বুর্জ খলিফা (আরবি: برج خليفة ; /খালিফাহ/) বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি ‘দুবাই টাওয়ার’ নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই (আরবি: برج دبي) থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে ‘বুর্জ খলিফা’ রাখা হয়।
উচ্চতা:
এটির উচ্চতা ৮১৮ মিটার তথা ২,৭১৭ ফুট (প্রায় আধা মাইল)।
এটি তাইওয়ানের তাইপেই ১০১ টাওয়ার থেকে ১,০০০ ফুটেরও বেশি উচ্চতর।
কিছু বৈশিষ্ট্যঃ
‘বুর্জ খলিফার’ নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে।
এটি তৈরিতে প্রায় ১.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
এর বহিপ্রার্ঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।
এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে ;
১৫৮তলায় আছে একটি মসজিদ ;
৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল।
আরো আছে ১৬০ কক্ষ বিশিষ্ট একটি হোটেল।
১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে।
এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।
২০০৪ খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনো দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কমী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে।
বুর্জ খলিফা তথ্য
.অবস্থান দুবাই, সংযুক্ত আরব আমিরাত
.বর্তমান অবস্থা নির্মাণ সমাপ্ত
.ভিত্তিপ্রস্তর ২১শে সেপ্টেম্বর ২০০৪
.প্রবেশ ৪ঠা জানুয়ারি ২০১০
.ব্যবহার মিশ্র-ব্যবহার
.উচ্চতা
.অ্যান্টেনা/চুড়া ৮২৮ মিটার (২,৭১৭ ফুট)
.তলসংখ্যা ১৬০ বাসযোগ্য মেঝে
.ফ্লোরএরিয়া ৩৩৪,০০০ বর্গ মিটার (৩,৫৯৫,১০০ sq ft)
.ব্যয় $১.৫ বিলিয়ন
তলা ও ব্যবহার
১৬০–১৬৩-কারিগরি
১৫৬–১৫৯-যোগাযোগ ও সম্প্রচার
১৫৫-কারিগরি
১৩৯–১৫৪-কর্পোরেট স্যুট
১৩৬–১৩৮-কারিগরি
১২৫–১৩৫-কর্পোরেট স্যুট
১২৪-পর্যবেক্ষণাগার
১২৩-স্কাই লবি
১২২-এট.মোসফিয়ার রেস্টুরেন্ট
১১১–১২১-কর্পোরেট স্যুট
১০৯–১১০-কারিগরি
৭৭–১০৮-আবাসিক
৭৬-স্কাই লবি
৪৪–৭২ আবাসিক
৪৩-স্কাই লবি
৪০–৪২ কারিগরি
৩৮–৩৯-আরমানি হোটেল স্যুট
১৯–৩৭ আবাসিক
১৭–১৮ কারিগরি
৯–১৬-আরমানি বাসস্থান
১–৮-আরমানি হোটেল
নিচতলা -আরমানি হোটেল
খোলা স্থান-আরমানি হোটেল
বি১–বি২-পার্কিং, কারিগরি
।বিস্তারিত তথ্য জানতে হলে ক্লিক করুন।
http://www.burjkhalifa.ae/
http://www.thedubaimall.com/en
তথ্য ও ছবি : এইন
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed