Main Menu

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিলেট রেলওয়ে থানার র‌্যালি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে সিলেট রেলওয়ে থানার আয়োজেন এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট রেলওয়ে স্টেশনের সম্মুখে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট রেলওয়ের থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন, স্টেশন ম্যানেজার কাজী সহিদুর রহমান, সিআই-আরএনবি সিরাজুল ইসলাম, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি কালাম মিয়া, রবিউল ইসলাম, ইউনুস মিয়া, জসিম উদ্দিন, রেলওয়ে শ্রমিকলীগ সম্পাদক সহিদ উল্যা প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed