কমলগঞ্জের পতনউষারে ২৫টি কারেন্ট জাল জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের ২৫টি কারেন্ট জাল কব্দ করা হয়। গত শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় পতনউষার ইউনিয়নের কেওলার হাওরের ধোপাটিলা গ্রাম এলাকায় এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে দুই দিনের টানা বৃষ্টির ফলে লাঘাটা ছড়ার পানি বৃদ্ধি পেয়ে কেওলার হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সুযোগে সুযোগ সন্ধানী মাছ শিকারীরা কেওলার হাওরের বিভিন্ন স্থানে কারেন্ট জাল পেতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা শঅহাদৎ হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় আকস্মিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ধোপাটিলা গ্রাম এলাকা থেকে ২৫টি কারেন্ট জার জব্দ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক কেওলার হাওরের একটি এলাকা থেকে কারেন্ট জাল জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত কারেন্ট জালের মূল্য কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা হবে। এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু সায়েম মো: আব্দুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed