সুনামগঞ্জে টিনের চাল থেকে শিশুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে ঘরের টিনের চাল থেকে এক স্কুল ছাত্রের গলিত লাশ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার হরিণাপাটি গ্রামের একটি বাড়ির টিনের চাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, জাকুয়ান (১০) নামের ওই স্কুল ছাত্র হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র । সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
রঙ্গারচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই সংবাদ মাধ্যমকে জানান, ‘গত বুধবার খেলা করতে ওই স্কুলছাত্র বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তল্লাশী চালিয়ে একটি ঘরের টিনের চাল থেকে ওই স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করে।’
সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed