Main Menu

লন্ডনে বিএনপি নেতা শহীদ চৌধুরীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, দিরাই বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে দীর্ঘদিনের সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহীদ চৌধুরী শুক্রবার লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।
গত বুধবার বিকেলে লন্ডনের বাসায় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে মরহুমের ভাতিজা সাংবাদিক কাউসার চৌধুরী নিশ্চিত করেন।
তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরীর পাভেল-এর পিতা। নিহত শহীদ চৌধুরী দেশে রাজনৈতিক কার্য
ক্রমে সক্রিয় ছিলেন।
মরহুম আব্দুস শহীদ চৌধুরী মাত্র ১০/১২ দিন আগে সুস্থ অবস্থায় লন্ডন গমন করেন।

Share





Related News

Comments are Closed