কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ উল্লাহ (৫০) ও বাদশা মিয়া (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরো ৮ জন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টায় আরকান সড়কের রামুর রাবেতা ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্লাহ খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালীপালং এলাকার টান্ডা মিয়ার ছেলে ও বাদশা মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়খোলা এলাকার বশির আহমদের ছেলে। তারা দুই জনেই শুটকি ব্যবসায়ী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, সকাল ৮টায় টেকনাফগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হিউম্যান হলারের দুই যাত্রী নিহত হয়।
আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed