নির্মাণ ও কৃষিখাতে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বোয়েসেলের মাধ্যমে ২০১৮ এর জানুয়ারি থেকে কন্সট্রাকশন (নির্মাণ) ও প্লান্টেশন (কৃষি) খাতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার।
এছাড়াও, দক্ষিণ কোরিয়ার শ্রম বা প্রাসঙ্গিক আইন অনুযায়ী, ২০০৮ সাল থেকে যে সকল বাংলাদেশী কর্মী দেশে ফেরার ‘গ্যারান্টি বিমা’ এবং ‘রিটার্ন কষ্ট’ বিমা দাবি না করে দক্ষিণ কোরিয়া ছেড়ে এসেছেন এমন ২২৭ জন কর্মিকে বিমার আর্থিক সুবিধা প্রদান করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে ‘এইচআরডি কোরিয়া, ইপিএস সেন্টার, ঢাকা’-এর প্রতিনিধি লিম চুঙ্গ-কেউন এসব কথা জানান। এসময় বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার ‘ইপিএস’ প্রক্রিয়ায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়ায় ধন্যবাদ জানান। এছাড়াও ২০১৮ সালের জানুয়ারি থেকে কন্সট্রাকশন ও প্লান্টেশন খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।
Related News
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছেRead More
ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়িRead More



Comments are Closed