উদ্বোধনের আগেই ভৈরব রেলসেতুর পিলারে ফাটল!
বৈশাখী নিউজ ডেস্ক: ভৈরবে মেঘনা নদীর ওপর ৬২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। জানা যায়, উদ্বোধনের দ্বার প্রান্তে থাকা ভৈরব দ্বিতীয় রেলসেতুর কয়েকটা বেইজ পিলারে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ ২০১৩ সালের ২৫ ডিসেম্বর শুরু করে ভারতের ইরকন ও এফকন জেভি নামের দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতিকালে নির্মাণ কাজ শেষ হয়ে উদ্বোধনের একেবারে শেষ পর্যায়ে রয়েছে সেতুটি।
স্থানীয় বাসীন্দারা বলছেন, মেঘনা নদীতে চলাচল করা নৌযানের ধাক্কায় সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেতুর ১২টি পিলারের মধ্যে ৮টি নদীতে পড়েছে। ভৈরব ও আশুগঞ্জ প্রান্তে আছে আরো ৪টি পিলার। রং করা থেকে শুরু করে প্রায় সমস্ত কাজ শেষ। স্লিপার, রেললাইন নির্মাণ ও পাথর বসানোর কাজ অনেক আগেই করা হয়েছে। এ সেতুর সঙ্গে ভৈরব ও আশুগঞ্জ প্রান্তের ছয়টি ছোট সেতুও নির্মাণ শেষ হয়েছে।
খরব পেয়ে বৃহস্পতিবার সকালে সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হাই, রেলওয়ের সহকারী প্রকৌশলী সিরাজ, প্রকৌশলী আব্দুল হাবিব ভৈরব রেলসেতু প্রকল্পের ভারতীয় পরামর্শক বিভাগের প্রধান নারায়ণ ঝা, সহকারী প্রকৌশলী দ্রুব জ্যোতি ভট্টচার্জ, প্রকৌশলী শ্রী প্রশান্ত ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সেতুর ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান নারায়ণ ঝা বলেন, বিষয়টি আমি অবগত হয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এই সেতুর উপর দিয়ে ১শ’ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করলেও এর কোন ক্ষতি হবে না। পিলারে যে ফাটল রয়েছে তা আমলে নেয়ার মত নয়। বিষয়টিকে অতিরঞ্জিত করায় আমি অবাক হয়েছি।
তবে তড়িঘড়ি করে ঠিকাদারি প্রতিষ্ঠান বুধবার রাতেই সিমেন্ট দিয়ে পিলারের ফাটলটি ভরাট করে দিয়েছে বলেও অভিযোগ ওঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই উদ্বোধনের দিন ক্ষণ ঘোষণা করা হবে।
দ্বিতীয় ভৈরব রেলসেতু চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইনের মাধ্যমে প্রতিটি ট্রেন কোন প্রকার ক্রসিং ছাড়াই বিরতিহীনভাবে চলাচল করতে পারবে। সূত্র: বিডিলাইভ
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed