Main Menu

বিশ্বনাথে গাঁজাসহ আটক ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে একশত গ্রাম গাঁজাসহ আজিজুল হক (৫০) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত নূর বক্স’র ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে উপজেলার আমতৈল এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার আমতৈল এলাকায় অভিযান চালায়। এসময় একশত গ্রাম গাঁজাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
গাঁজাসহ একজনকে আটকের সত্যতা স্বীকার করে থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

Share





Related News

Comments are Closed