চবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার প্রতি আসনের বিপরীতে ২৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী জানান, বৃহস্পতিবার ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চবিতে চার হাজার ৯২৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৬ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরো জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ৭ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষার জন্য ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অস্থায়ী কিংবা স্থায়ী খাবার দোকানগুলো যাতে অতিরিক্ত টাকা নিতে না পারে সেজন্য খাবারের মূল্যতালিকা নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed