মাধবপুরে ২১শ’ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি হাসপাতালে অভিযান চালিয়ে ২ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ডও উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দি কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের ৩য় তলায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকার। এসময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ কফিলউদ্দীন। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- হাসপাতালের কর্মচারী উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)। তারা সকলেই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃতদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed