কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানী
বৈশাখী নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার শিকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পৌঁছেছেন জর্ডানের রাণী রানিয়া আল আব্দুল্লাহ।
সোামবার বেলা ১১টা ৯ মিনিটে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। এরপর দুপুরে ১২টা ৩৫ মিনিটে তার গাড়ি বহর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে বলে জানান উখিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু।
এদিকে রানীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্য। ফলে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা মেরিন ড্রাইভ সড়কেও।
রাণী রানিয়া আল আব্দুল্লাহ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের সঙ্গে কথা বলছেন। এছাড়াও সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং রাণীর সফরসঙ্গীরা তার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।
উল্লেখ্য, জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একই সঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed