নিউইয়র্কে বাংলাদেশীর ওপর হামলার প্রতিবাদে র্যালি ও সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং বাংলাবাজার এলাকায় বাংলাদেশী কমিউনিটি অব ব্রঙ্কসে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয় ।
বাংলাবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ইউনিয়নপোর্ট রোডে গিয়ে শেষ হয়। জুমার নামাজের পরপরই কর্মসূচিতে বাংলাবাজার জামে মসজিদের মুসল্লীসহ জড়ো হন দল-মত- বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী। তারা বাংলাদেশীদের ওপর ছিনতাইকারীসহ অন্যান্য সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। র্যালি থেকে ’ছিনতাইকারী-সন্ত্রাসীমুক্ত ব্রঙ্কস চাই’ সহ নানা শ্লোগান দেয়া হয়।
কর্মসুচিকালে গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস এবং ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর ফাস্টো বি পিসারডো, ৪৫পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের অফিসারজন সাউহরাডাসহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ কমিউনিটির নের্তৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন। সমাবেশে আলহাজ গিয়াস উদ্দিন ব্রঙ্কসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছিনতাইকারীসহ অন্যান্য সন্ত্রাসী হামলার উল্লেখ করে এসববন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত তার ওপর ছিনতাইকারীদের হামলার বিবরণ দিয়ে এ র্যালি আয়োজনের জন্য বাংলাদেশী কমিউনিটিকে বিশেষ ধন্যবাদ জানান।
সমাবেশে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশী কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান হয়। বর্ণবৈষম্যমূলক হামলা, ছিনতাইসহ যেকোন অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করা হয় এসময়। কোন ঘটনাঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরামর্শও দেয়া হয়। পুলিশি টহল বাড়ানো, পুলিশের নজরদারি জোরদারসহ অপরাধ প্রবন বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনেরও আশ্বাস প্রদান করা হয়।
প্রসঙ্গত, ব্রঙ্কসে মুশফিকুর চৌধুরী রাহাত নামে এক বাংলাদেশী যুবক ছিনতাইকারীর হামলার শিকার হন গত ১৪ অক্টোবর শনিবার। রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় কিউএনালিস্ট মুশফিকুর চৌধুরী রাহাত (২৬)কে তিন স্পেনিস যুবক কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। সেন্ট রেমন্ড ও গ্লোভারস্ট্রিট এভিনিউ এলাকায় বসবাস করেন ভিকটিম রাহাত। তার দেশের বাড়ি সিলেট নগরীর আম্বরখানায়।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed