মাত্র ১২ হাজার টাকায় ল্যাপটপ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকাল থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির বড় আসর বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭।
তথ্যপ্রযুক্তির এ আসরে দেশ বিদেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শন করছে। এতে মাত্র ১২ হাজার টাকায় ল্যাপটপ বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)।
সাশ্রয়ী মূল্যে এই ল্যাপটপটির মডেল স্ট্যান্ডার্ড ২৬০৩। দুই জিবি র্যামের এই ল্যাপটপে রয়েছে ১.৮ গিগাহার্জের ইন্টেল এটম প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ১.৩ মেগাপিক্সেলের ইন্টেগ্রেটেড ক্যামেরা।
১২.৫ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে ওয়াইফাই, ব্লুটুথ, ১০/১০০ এম ইথারনেট এক্সেস, ইউএসবি এবং ভিজিএ রয়েছে। ল্যাপটপটিতে লিথিয়াম আয়ন চার হাজার ২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
দোয়েল স্ট্যান্ডার্ড ল্যাপটপটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed