Main Menu

আজ শ্যামাপূজা ও দীপাবলি

বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা হয়ে থাকে। এ পূজা রাতে হয়। শ্যামাপূজা কালীপূজা নামেও পরিচিত।

রাজধানী ঢাকার পাঁচ শতাধিক মন্দির ও মণ্ডপে শ্যামাপূজা হবে।

মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে শ্যামাপূজা উদ্‌যাপিত হবে। সন্ধ্যায় দেশ ও জাতির মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হবে। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমে দেশবাসী এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পাঁচ হাজার প্রদীপ প্রজ্বালন করা হবে। এ ছাড়া অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share





Related News

Comments are Closed