Main Menu

সিলেটে বিএনপির মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বগর্বে বাংলাদেশে প্রত্যাবর্তন করে প্রমাণ করেছেন তিনি আপোষহীন। শুধু তাই নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী বাকশালী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে লাখো লাখো নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন গণতন্ত্রের ফিনিক্স পাখি খ্যাত তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকারের কতিপয় কর্তাব্যক্তিরা হুংকার দিয়ে বলেছিলেন আমাদের নেত্রী মামলার ভয়ে পালিয়েছেন। আমাদের নেত্রীর স্বগৌরবে দেশে প্রত্যাবর্তণ ঐসব কর্তাব্যক্তিদের গালে চপেটাঘাত।

বুধবার বাদ মাগরিব নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিশাল মিছিল বের করা হয়। হাজার হাজার দলীয় নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড় প্রদক্ষিণ শেষে চৌহাট্রা পয়েন্টে গিয়ে শেষ হয়। কোর্ট পয়েন্টে মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বগৌরবে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সন্ধ্যার পর পরই সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অসংখ্য খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে সমবেত হয়। মুহূর্তের মধ্যেই নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট লোকে লোকারন্য হয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল বের করা হয়।
মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ।
অনুষ্ঠিত বিশাল মিছিল সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed