সাতছড়ি উদ্যানে বিদ্যুৎস্পৃষ্টে আহত মুখপোড়া হনুমান
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি মুখপোড়া হনুমান আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত হনুমান উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে সেটি আবারও বনে অবমুক্ত করা হবে।
সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনায় কাজ করা ক্রেল এর কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে একটি মুখপোড়া হনুমান। সঙ্গে সঙ্গে সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত লোকজন এবং বনবিভাগের কর্মকর্তারা সেটিকে উদ্ধার করে।
সাতছড়ির বন কর্মকর্তা মাহমুদ হোসেন চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে হনুমানটির চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। হনুমনাটি সম্পূর্ণ সুস্থ হলে আবারও সেটিকে বনে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed