ফেঞ্চুগঞ্জে ইভটিজিংয়েরর দায়ে যুবকের কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ফেঞ্চুগঞ্জে কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্যক্ত ও চড় থাপ্পড় মারার অপরাধে তোফাজ্জল (২৪) নামের এক যুবক ভ্রাম্যমান আদালত ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে।
বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মাসুদ রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দন্ড প্রদান করেন।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী (১৭) কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে কাসিম আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন সড়কে তোফাজ্জল তার গতিরোধ করে চড় থাপ্পড় মেরে পালিয়ে যায়। হামলার শিকার ওই ছাত্রী কলেজে না গিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ তোফাজ্জলকে ধরে থানায় নিয়ে আসে। পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানাকে অবহিত করলে তোফাজ্জাল তার অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তোফাজ্জলকে পনের দিনের কারাদন্ড প্রদান করেন। তোফাজ্জলের পরিবারের দাবী, সে মানসিক রোগে আক্রান্ত।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed